• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে বিএনপি জয়লাভ করেছে : এনসিপি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২১৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

এনসিপির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে। দেড় বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস বিএনপির নেতাকর্মীরা খুলে দিচ্ছেন। এ ক্ষেত্রে স্পষ্ট বোঝা যায় আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গোপন আঁতাতের মাধ্যমে তারা জয় লাভ করেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

আসিফ বলেন, ‘স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর এক ধরনের প্রতিশ্রুতি দিয়েই তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করেছেন। দেশের আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যারা ঘোষণা দিয়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন।’

তিনি বলেন, অনেকগুলো আসনে ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারানো হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা শঙ্কিত। একই সঙ্গে টু থার্ড মেজরিটি পাইয়ে দেওয়ার মাধ্যমে সংবিধানের যথেচ্ছ পরিবর্তন করার এক ধরনের চিন্তা-ষড়যন্ত্রের কথা আমরা আজ প্রকাশ করে রাখলাম। আশা করি আগামী পাঁচ বছরে আমরা এটি আস্তে আস্তে দেখতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন