• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

টেকনাফ শালবাগান ক্যাম্প থেকে ২ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ২১১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
আটক দুই রোহিঙ্গা ডাকাত।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ শালবাগান  ক্যাম্পের ব্লক- এ/৩ থেকে ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা।

রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পু্লিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

আটকরা হলেন— নুর হোসেন প্র. মুনাইয়া (২৪) ও সাব্বির আহমেদ (২২)। এসময় অন্যান্য আসামিরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

অধিনায়ক জানান, শনিবার বিকেলে গোপন সূত্রে জানা যায় যে, ১২/১৪ জন রোহিঙ্গা সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে lএমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। এসময় অন্যান্য আসামিরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার নুর হোসেন প্র. মুনাইয়া গত ০৯ আগস্ট শালবাগান ক্যাম্পের অভ্যন্তরে সংঘটিত রফিক হত্যার অন্যতম আসামি। এবং সাব্বির আহমেদ টেকনাফের রোহিঙ্গা সন্ত্রাসী  ‘সালমান শাহ’ গ্রুপের শীর্ষস্থানীয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে এজাহার দাখিলসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন