• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কোম্যানকে বরখাস্ত করেছে বার্সেলোনা

নিজস্ব প্রতিদেক / ২৯২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

বার্সেলোনায় শেষ হলো রোনাল্ড কোম্যান অধ্যায়। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, যেকোনো সময় চাকরীচ্যুত হতে পারেন এই ডাচ কোচ। বুধবার (২৭ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফুটবল ক্লাব বার্সেলোনা নিশ্চিত করেছে কোম্যানকে বরখাস্ত করার বিষয়টি। ক্লাবের সভাপতি জুয়ান লাপোর্তা রায়ো ভায়োকানোর বিপক্ষে পরাজয়ের পর এই সিদ্ধান্তের কথা জানান।

রোনাল্ড কোম্যানের অধীনে বার্সা একেবারেই সুবিধা করতে পারছিল না। স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই বার্স। এখন পর্যন্ত নিজেদের খেলা ১০ ম্যাচে মাত্র ৪টিতে জিতে বার্সা আছে ৯ নম্বরে। গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোতে হারের পর বুধবার রাতে রায়ো ভায়োকানোর কাছে ১-০ ব্যবধানে হারে কাতালান ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগেও ভালো অবস্থানে নেই বার্সেলোনা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বায়ার্ন ও বেনফিকার কাছে ৩-০ গোলে হেরে তিনে অবস্থান করছে। এতে ২০০৩ সালের পর শেষ ষোলোতে উঠা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

২০২০ সালের ১৯ আগস্ট বার্সায় কোচিং ক্যারিয়ার শুরু করেন কোম্যান। ক্লাবটির হয়ে ডাগ আউটে দাঁড়িয়ে ৬৭টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সফলতা বলতে একমাত্র কোপা দেল রে’র শিরোপা জয়। যত দিন যাচ্ছিল, ততই কোম্যানের প্রতি বিদ্বেষ বাড়ছিল বার্সা সমর্থকদের। অবশেষে বরখাস্ত হলে কোম্যান।

একাধিক সংবাদমাধ্যমের দাবি, কোম্যানের জায়গায় বার্সেলোনার কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজ।

১৯৯২ সালে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে গোল করে বার্সেলোনাকে নিজেদের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পাইয়েছিলেন রোনাল্ড কোম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন