• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

৩২ হাজার ইয়াবা নিয়ে সেন্টমার্টিন দ্বীপের আমান উল্লাহ আটক

নিজস্ব প্রতিদেক / ১৭০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
ইয়াবাসহ আটক।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে ইয়াবাসহ আমান উল্লাহ (৩২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে কোস্টগার্ড।
সে দ্বীপের শিলবুনিয়া ঘোলা এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র।

শনিবার (২৩ অক্টোবর) ভোর রাতের দিকে প্রবালদ্বীপ সেন্টমার্টিন দক্ষিণপাড়া ফিশিংঘাট সংলগ্ন এলাকা হতে উদ্ধারকৃত মাদকসহ তাকে আটক করা হয়েছে বলে জানায়, বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) খন্দকার মুনিফ।

তিনি বলেন, সেন্টমার্টিন দক্ষিণপাড়া ফিশিংঘাট সংলগ্ন এলাকা দিয়ে টেকনাফের উদ্দেশ্য ইয়াবা পাচার হবে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ি কোস্টগার্ড’র একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকা থেকে সন্দেহ জনক এক ব্যক্তির শরীর তল্লাশী করে একটি ব্যাগ উদ্ধার করে। এরপর উদ্ধারকৃত ব্যাগ থেকে ৩২ হাজার ইয়াবা জব্দ করা হয়।
আটক মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন