• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

সিনহা হত্যা মামলা: ৫ দফার শেষ দিনের সাক্ষ্যগ্রহন চলছে

নিজস্ব প্রতিদেক / ১৬০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
কক্সবাজার আদালতে আনা হয়েছে সাবেক ওসি প্রদীপ কুমারকে। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

নিজস্ব প্রতিবেদক

মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৫ম দফার শেষ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় শেষ দিনে ৩২ তম সাক্ষী সেনা কর্মকর্তা লে: কর্ণেল ইমরান কে দিয়ে প্রতিদিনের মত আদালতের কার্যক্রম শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সিনহা হত্যা মামলায় ৫ দফায় ৩২নং সাক্ষী লে: কর্ণেল মো: ইমরান হাসানের মধ্যদিয়ে সাক্ষ্যগ্রহন শুরু হয়েছে। আজ পর্যায়ক্রমে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহনের জন্য উপস্থিত রাখা হয়েছে।

গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন