• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

নিখোঁজ তিন ছাত্রী গিয়েছিলো কক্সবাজার: পরিকল্পনা জাপান যাওয়ার

নিজস্ব প্রতিদেক / ২৯৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
উদ্ধার হল তিন ছাত্রী।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

রাজধানীর পল্লবী থেকে নিখোঁজের ছয়দিন পর তিন কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

বুধবার (৬ অক্টোবর) ভোরে আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা ঢাকা থেকে কক্সবাজার গিয়েছিলো বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৪ এর অধিনায়ক মোহাম্মদ মোজাম্মেল হক জানান, মঙ্গলবার (৫ অক্টোবর) তিন ছাত্রী কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। র‍্যাব সদস্যরাও তাঁদের অনুসরণ করেন। বুধবার ভোরে আব্দুল্লাপুর থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়।
রাতেই তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

মোজাম্মেল হক বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা পারিবারিক বিধি-নিষেধের প্রতি বিরক্ত হয়ে ওঠে। তারা উচ্চাভিলাষী জীবন-যাপনে আকৃষ্ট হয়ে উঠে। এক পর্যায়ে,জাপান যাওয়ার পরিকল্পনা করে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচিত হাফসা চৌধুরী নামের এক মহিলার প্ররোচনায় তারা ঘর ছাড়ে।

তিনি জানান, ৩০ সেপ্টেম্বর বাসা থেকে বের হয়ে তারা বিভিন্নভাবে কক্সবাজারে পৌঁছে। পথে, তাদের মোবাইল ফোন সেট ও সিম ধ্বংস করে ফেলে। এছাড়া, চুল কেটে ছোট করে ফেলে। নতুন ড্রেস কেনে। কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করে। ২ অক্টোবর তারা সৈকতে বেড়াতে গেলে হাফসার লোক পরিচয়ে দুই ব্যক্তি তাদের টাকা-পয়সা ছিনিয়ে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন