উখিয়ায় অস্ত্রসহ আটক সাজেন। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।
উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে দেশিয় তৈরি শুটারগান ও কার্তুজসহ এক যুবক আটক হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ।
আটক যুবকের নাম মোহাম্মদ আনিস প্রকাশ সাজেন (৩০)। সে রত্নাপালং ভালুকিয়া তুলাতলি এলাকার জাহেদ উদ্দিন ভুলুর ছেলে।
জানা গেছে, এস আই আল আমিন, এ এস আই আব্দুল্লাহ আল মামুন, এ এস আই রাজীর কুমার ও এ এস আই বিকাশের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃত কাছ থেকে ১ টি দেশীয় তৈরী শুটার গান, ৩টি বারো বোর কার্তুজ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয় বলে সূত্রে জানা গেছে।