• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মানিক হত্যা মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ১৪৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ মানিককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নূর মোহাম্মদ মানিক লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লক্ষ্যারচর ইউনিয়নের ঠান্ডা মিয়ার ছেলে। বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির আহবায়কের দ্বায়িত্বে রয়েছেন।

চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে চকরিয়া পৌরশহরে বিএনপির নাশকতা চলাকালে গুলিতে জাকের হোসেন নামে বিএনপির এক কর্মী নিহত হয়। ওই হত্যা মামলায় নূর মোহাম্মদ মানিক আসামী ছিলেন। তিনি এতদিন জামিনে থাকলেও আদালতে নিয়মিত হাজির না থাকায় আদালতের বিচারক ওয়ারেন্ট ইস্যু করেন।

চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব সরকার হত্যা মামলার আসামী নূর মোহাম্মদ মানিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন