• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে : কক্সবাজারে দীপু মনি

নিজস্ব প্রতিদেক / ১১০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীরা পাবে বিনামূল্যের বই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন বিজ্ঞান ও প্রযুক্তির বাস্তব প্রয়োগের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের এগিয়ে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী রবিবার (৮ জানুয়ারি) কক্সবাজারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)র কেমিকৌশল (সিএইচই) বিভাগের আয়োজনে ‘ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই-২০২৩)’ শীর্ষক দুইদিনের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশ এখন বিশ্বে মানবিক বাংলদেশ হিসেবে সমাদৃত, সেই মানবিকতা বজায় রেখে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বেই সেটি সম্ভব।

রবিবার দুপুরে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. টাডাহিরো কামেডা, কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান বক্তব্য রাখেন।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ দেশ-বিদেশের প্রায় ২৫০ জন শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেছেন।

সম্মেলনে তারা ‘অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ফর এনার্জি, ফুড সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, ন্যানো ইলেকট্রনিক্স অ্যান্ড ফটোনিকস, ন্যানো- টেকনোলজি অ্যানেঁমাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স, বা ম্যাটেরিয়ালস অ্যান্ড মেডিকেল ডিভাইসসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১৫২টি প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন করেন। পরে সেরা প্রবন্ধ ও পোস্টার উপস্থাপনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন শিক্ষামন্ত্রী।

সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও বছরের প্রথম দিনে শতকরা আশি ভাগ নতুন বই দেয়া সম্ভব হয়েছে। বাকি বইগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন