• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

বিশ্বকাপের সমাপনী মাতালেন নোরা ফাতেহি

নিজস্ব প্রতিদেক / ১৪৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
বিশ্বকাপ ফাইনাল শুরুর দেড় ঘণ্টা আগে শুরু হলো জমজমাট সমাপনী অনুষ্ঠান। আয়োজকরা বলেছিল মাত্র ১৫ মিনিটেই তারা তাক লাগিয়ে দিতে চায় পুরো বিশ্বকে। ১৫ মিনিট নয়, আরেকটু বেশি সময় ধরে হলো সমাপনী অনুষ্ঠান। যে অনুষ্ঠানটি সত্যিই মাতিয়ে তুললেন বলিউড তারকা নোরা ফাতেহি।

বিশ্বকাপের উদ্বোধনীতেও পারফর্ম করার কথা ছিল ফাতেহির। কিন্তু সেদিন দেখা না গেলেও সমাপনীতে ঠিকই দেখা পাওয়া গেছে তার। জমকালো সমাপনী অনুষ্ঠানে কাতার সংমিশ্রণ ঘটিয়েছে হলিউড-বলিউডের গ্ল্যামারের।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর শুরু হয় সমাপনী অনুষ্ঠানটি। ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলনের সঙ্গে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো ভিডিওর সাহায্যে দেখানো হয়েছে।

বিশ্বকাপের আরেটি গান ‘আর্বো’ গেয়েছেন ওজুনা এবং গিমস। প্রথম এবং শেষ গানের মাঝে বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গেয়েছেন আমেরিকার গায়ক ডেভিডো এবং আইশা।

শেষ চমক হিসেবে ছিল নোরার নাচ। কালো পোশাকে নোরাকে দেখাচ্ছিল চমৎকার। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে তিনজনের সঙ্গে মঞ্চে নাচতে দেখা গেছে তাকে। তার সঙ্গী হয়েছিলেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন