• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

মেসিদের যা উপহার দিচ্ছে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিদেক / ১১০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
আরও একবার আক্ষেপ ঘোচানোর সুযোগ লিওনেল মেসির সামনে। আজন্ম স্বপ্ন বিশ্বকাপ জিততে আর্জেন্টাইন মহাতারকাকে পেরোতে হবে আর এক ধাপ। রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামের ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে পারলে ৩৬ বছরের শিরোপাখরা কাটবে আর্জেন্টিনার।

প্রায় সমান শক্তির দুই প্রতিপক্ষের ফাইনালকে ঘিরে আগ্রহের কমতি নেই ভক্তদের। একপাশে মেসি আর একপাশে কিলিয়ান এমবাপে। এমন গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচের আগে মেসিদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ফাইনাল ম্যাচের গ্যালারিতে একাধিক আর্জেন্টাইন তারকা এবং মেসির সাবেক সতীর্থদের আনার ব্যবস্থা করেছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

মেসিকে চমকে দেওয়ার জন্য ফাইনালের আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া মেসির বহুদিনের বন্ধু সার্জিও আগুয়েরোকে ক্যাম্পে ডেকেছেন। শনিবার দলের সঙ্গে অনুশীলনেও ছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে শিরোপা খরা কাটানোর ম্যাচেও গ্যালারিতে উপস্থিত থাকবেন ম্যানচেস্টার সিটির এ কিংবদন্তি।

শুধু এখানেই শেষ নয়, চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া একাধিক তারকাকে উড়িয়ে এনেছে আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে শুরু থেকেই দেখা যেত জিওভানি লে সোলসোকে। তবে চোটের কারণে আগেভাগেই ছিটকে যাওয়া এ তারকাকে ফাইনাল ম্যাচে অনুপ্রেরণা দিতে কাতারে এনেছে দেশটির বোর্ড। শেষ মুহূর্তের চোটে ছিটকে যাওয়া নিকোলাস গঞ্জালেজ ও জোয়াকিন করেয়াও ফাইনালে থাকছেন আর্জেন্টিনা দলের সঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন