• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

খুটাখালীতে পান ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিদেক / ১০২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বনে ঝাড়ু ফুল সংগ্রহ করতে গিয়ে বন খেকোদের হামলায় আবদু রশিদ (৫০) নামের এক পান ব্যবসায়ী খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আবদু রশিদ পার্শ্ববর্তী রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব হাসনাকাটা গ্রামের আবু ছৈয়দের পুত্র।

সংগঠিত ঘটনায় জড়িত মুল হোতা বন খেকো যুবক মোঃ জুয়েলকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্ত জুয়েল ঈদগড় ইউনিয়নের ঘিলাতলী এলাকার শাহ আলমের ছেলে।

গত ২০ নভেম্বর রবিবার সকালে খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম বন এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় ঈদগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আবদু রশিদের ছেলে শহিদু ইসলাম অভিযোগ করে বলেন, তার বাবা ঘটনার দিন সকালে বাড়ির পার্শ্ববর্তী বন বিভাগের পাহাড়ে প্রাকৃতিক ভাবে বেড়ে উঠা ঝাড়ুফুল গাছ সংগ্রহ করতে যায়। এ সময় ঘিলাতলী এলাকার শাহ আলমের ছেলে মোঃ জুয়েল এসে পাহাড়টি তার দখলে আছে বলে বাবাকে গালিগালাজ করে। গালিগালাজ না করতে বারণ করায় গাছ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে খবর পেয়ে তার স্বজনরা উদ্ধার করে প্রথমে ঈদগড়ের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চমেকে চিকিৎসাধীন অবস্থায় একইদিন রাতে মারা যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চালাচ্ছে নিহতের পরিবার।

ঈদগড় ২নং ওয়ার্ডের মেম্বার মুবিন আলম জানান, ঘটনাটি মর্মান্তিক, যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

ঈদগড় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই জাফরুল্লাহ বলেন, প্রথমে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। ঘটনাস্থলটি চকরিয়া থানা এলাকায় পড়ায় ভিকটিমের পরিবারকে চকরিয়া থানায় গিয়ে আইনের সহযোগিতা নিতে বলা হয়েছে। সূত্র-টিটিএন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন