• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

ট্যুরিস্ট পুলিশের নাম ভাঙিয়ে দালাল রাসেলের অপকর্ম

নিজস্ব প্রতিদেক / ২০২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
মো. রাসেল।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার লাইট হাউজস্থ আলোচিত কটেজ জোনে ট্যুরিস্ট পুলিশের কয়েকজন সদস্যের নাম ব্যবহার করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে মো. রাসেল নামে একব্যক্তির বিরুদ্ধে। নিজেকে ট্যুরিস্ট পুলিশের সোর্স পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নানান অপকর্ম চালিয়ে যাচ্ছে রাসেল। কটেজ জোনের আলোচিত পতিতা গলির শেষে একটি ছোট্ট পান ও ভাতের দোকানের আড়ালে নিয়মিত দালালি করে যাচ্ছে রাসেল। চিহ্নিত এই দালালের সাথে কতিপয় পুলিশের সখ্যতা নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও চলছে দীর্ঘদিন ধরে। এমনকি অপরাধ কর্মকান্ডে জড়িত কয়েকজনকে আটকের পর মামলা না দিতে পুলিশের সাথে লেনদেনও করেছে বলে অভিযোগ রয়েছে রাসেলের বিরুদ্ধে। মো. রাসেল লাইট হাউজ এলাকার খালেকের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে- ছোট্ট পানের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে পতিতা ও খদ্দরের দালালি করে বেড়াচ্ছে রাসেল। এই সুবাদে পতিতাদের ডেরা হিসেবে পরিচিত আমির ড্রীম কটেজে শেয়ারও নিয়েছিল রাসেল। এতে তার পতিতা ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। এরপর কৌশলে আমির ড্রীম ছেড়ে দেন তিনি। আমির ড্রীম ছেড়ে দিলেও তার দালালি বেড়েছে বহুগুন।

কটেজ জোনে জনশ্রুতি রয়েছে- প্রায় সময় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা রাসেলের দোকানে গিয়ে আড্ডা জমান। নিজেকে সোর্স পরিচয় দিয়ে পুলিশের সাথে অলিগলিতে ঘুরে বেড়ানে তিনি। এমনকি পুলিশের টহলের সময় কয়েকটি কটেজ থেকে পুলিশের নামে হাজার দুই হাজার করে টাকাও তুলেন রাসেল। টহল পুলিশকে দেওয়ার নাম করে প্রায় এসময় এসব টাকা নেন তিনি। এমনকি তার কথা মতো নিয়মিত সেখানে ট্যুরিস্ট পুলিশ হাজির হন বলেও প্রচার রয়েছে কটেজ জোনে। পুলিশের এই সুযোগকে কাজে লাগিয়েছে নিয়মিত চাঁদা আদায়সহ নানান অপরাধ চালিয়ে যাচ্ছে আলোচিত দালাল রাসেল।

একটি সূূত্রে জানা গেছে- কটেজ জোনে নানান অপরাধে জড়িত থাকার দায়ের পৃথক সময়ে আটক হয়েছিল রাশেদ ও লোকমান নামের দুই ব্যক্তি। তারা আটকের পর মামলা থেকে রক্ষা পেতে ট্যুরিস্ট পুলিশের এস আই হামিদের সাথে লেনদেন করেন মো. রাসেল। মানবপাচার মামলা থেকে রক্ষা পেতে কটেজের স্টাফ রাশেদ থেকে প্রায় ৮০ হাজার টাকা নেন মো. রাসেল। এই ৮০ হাজার টাকা থেকে হামিদকে দেন ৬০ হাজার টাকা। পরে রাশেদের কাছ থেকে ৮০ হাজার টাকা নেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় বাকি ২০ হাজার টাকা হামিদকে বের করে দেন মো. রাসেল। এই তথ্যটি কটেজ জোনের অলিগলিতে প্রচার রয়েছে। এছাড়া লোকমানকে আটকের ঘটনায় ৩৪ ধারায় চালান দিতে এসআই হামিদের সাথে লেনদেন করে মো. রাসেল। এই বাবদ লোকমানের কাছ থেকে প্রায় ৭৭ হাজার টাকা নেন কটেজ জোনের দালাল রাসেল। এছাড়া পুলিশের নাম ব্যবহার করে প্রায় কটেজ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে রাসেলের বিরুদ্ধে। পুলিশের সোর্স ও পুলিশের সখ্যতা গড়ে তুলে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে রাসেল।

অভিযোগের বিষয় গুলো অস্বীকার করে রাসেল বলেন- আমি ভাতের দোকান করি। কোন পুলিশের সাথে আমার সর্ম্পক নেই। আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র।

জানতে চাইলে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসআই হামিদ বলেন- রাসেলকে সবাই চিনে। মাঝে মাঝে আমাদের সাথে কথা হয়। তবে পুলিশের নাম ব্যবহার করে টাকা নেওয়ার বিষয়টি আমি জানি না। তাছাড়া তার সাথে আমার কোন লেনদেনও হয়নি। হয়ত দালাল চক্র এসব ষড়যন্ত্র করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন