• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

নামাজ আদায়ের ছদ্মবেশে ইয়াবা পাচার মহিউদ্দিনের : কক্সবাজারে উদ্ধার ৪৪ হাজার

নিজস্ব প্রতিদেক / ১২১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
কক্সবাজারে ৪৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার বাজার ঘাটা এলাকাস্থ নাপিতা পুকুর এলাকায় অভিযান চালিয়ে চুয়াল্লিশ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃত মাদক ব্যবসায়ী কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকার আক্তার কামালের ছেলে মহিউদ্দিন (৪৫)। বর্তমানে সে কক্সবাজার পৌরসভার বাজার ঘাটাস্থ নাপিতা পুকুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করে।

শনিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম বার এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম নাপিতা পুকুর এলাকার বসত ঘরে অভিযান চালিয়ে চুয়াল্লিশ হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় ইয়াবা বিক্রির ৩৭ হাজার টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করে জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ১ কোটি ৩২ লাখ টাকা।

এঘটনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম বাদী হয়ে আটককৃত আসামি মহিউদ্দিনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা করেন।

সাইফুল আলম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি মহিউদ্দিন এর বাড়িতে অভিযান চালিয়ে চুয়াল্লিশ হাজার ইয়াবা উদ্ধার করি। আটক মহিউদ্দিন এলাকায় মানুষের ধারণা পালটাতে নিয়মিত নামাজ আদায় করলেও মূলত এর ছদ্মবেশে দীর্ঘদিন ধরে বড় বড় মাদকের চালান পাচার করে আসছে। তাকে রিমান্ডে এনে ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন