• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে পুলিশ পরিচয়ে পর্যটক অপহরণের ঘটনায় আটক ৪

নিজস্ব প্রতিদেক / ২০০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
পর্যটক অপরহণের ঘটনায় মঙ্গলবার আটক হন আশিক ও মোবারক।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে পুলিশ পরিচয়ে দুই পর্যটককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় পৃথকভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আটকরা হলেন- সদরের পিএমখালী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. রুবেল, ঈদগাঁও এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন, একই এলাকার নুর আজিজের ছেলে আশিক ও মৃত মনসুর আলীর ছেলে মোবারক আলী। এরমধ্যে আশিক ও মোবারককে গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে এবং রুবেল ও আব্দুর রহমানকে গত সোমবার সকালে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

পুলিশ জানান- গত রোববার ভোরে চট্টগ্রাম থেকে দুইটি মোটরসাইকেল যোগে দুই পর্যটক কক্সবাজার বেড়াতে আসেন। ওইদিন সকাল সাড়ে ৮টায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের আলফা ওয়েব গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলের ষষ্ঠ তলার স্পা সেন্টারে একজন পর্যটক স্পা করতে যান। সেখানে ওই পর্যটক প্রায় দুই ঘণ্টা পর্যন্ত স্পা করেন। স্পা করার সময় পর্যটক নুরুল আইয়ুবের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ হয় স্পা-কর্মীর। এ সময় পর্যটকের কাছ থেকে আয়সহ বিভিন্ন তথ্যাদি জেনে নেয় স্পা-কর্মী।

ওইদিন ৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায় দুই পর্যটক মোটরসাইকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এ সময় দুই পর্যটক পরস্পর কিছুটা দূরত্ব বজায় রেখে গাড়ি চালাচ্ছিল। এক পর্যায়ে নুরুল আইয়ুব কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে এসে ৪ দুর্বৃত্ত গতিরোধ করে। পরে তাকে পুলিশ পরিচয় দিয়ে দুর্বৃত্তরা ধরে নিয়ে যায়। এরপর ওই পর্যটককে হোটেল সী-পার্ল-১ এর ৫-সি কক্ষে আটকে রাখে।

এদিকে মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে আগাতে থাকা পর্যটক নেওয়াজ নাছিরকে পেছন থেকে তাড়া করছিল দুর্বৃত্তদের আরেকটি মোটরসাইকেল। এক পর্যায়ে ওই পর্যটক নবগঠিত ঈদগাও উপজেলা সদর স্টেশনের কিছুটা আগে গতিরোধ করে থামায় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তাকে পুলিশ পরিচয় দিয়ে তুলে আনার চেষ্টা চালায়। এতে ওই পর্যটক গড়িমসি করলে মোবাইল ফোনে অন্য দুর্বৃত্তদের বিষয়টি অবহিত করে। পরে অন্য দুর্বৃত্তরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিচয় দিয়ে ওই পর্যটককে গাড়িতে তুলে নেয়। এরপর ওই পর্যটককেও হোটেল সী-পার্লের এনে আটকে রাখে।

ট্যুরিস্ট পুলিশ জানান, অপহরণ করে আনা দুই পর্যটককে হোটেল কক্ষে জিম্মি রেখে চালানো হয় শারীরিক নির্যাতন। পরে নির্যাতনের এক পর্যায়ে পর্যটক নুরুল আইয়ুবের স্ত্রী নাসরিন সুলতানের মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়। এতে অপহরণকারীদের দেয়া ৪টি বিকাশ নম্বরে আদায় করা হয় ১ লাখ ৯০ হাজার টাকা। এরপর ওই দুই পর্যটককে হোটেল কক্ষের ভিতরে আটকে রেখে দরজা বন্ধ করে অপহরণকারীরা পালিয়ে যায়।

এ ঘটনাটি পরে গত সোমবার রাত ২টায় জিম্মি পর্যটক নুরুল আইয়ুবের স্ত্রী নাসরিন সুলতানা -৯৯৯ নম্বর কল করে অবহিত করলে ট্যুরিস্ট পুলিশ একটি হোটেল কক্ষ থেকে তাদের উদ্ধার এবং হোটেলের দুই কর্মচারীকে আটক করে। আটকরা হলেন- মোহাম্মদ রুবেল ও কর্মচারী সালাউদ্দিন।

এদিকে ঘটনার পর থেকে জড়িতদের আটক করতে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালায়। এক পর্যায়ে গত মঙ্গলবার সকালে কলাতলী এলাকার আবাসিক হোটেল ওয়ার্ল্ড বে এর পার্কিং থেকে একটি এবং ওয়ার্ল্ড বিচ রিসোর্টের সামনে থেকে পর্যটকদের আরেকটি মোটরসাইকেল পুলিশ উদ্ধার করেছে। এরপর মঙ্গলবার রাতে হোটেল কক্স টুডের গলি থেকে আশিক ও মোবারক আলীকে আটক করা হয়েছে। তারা এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন- এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে পৃথক অভিযানে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে। ভুক্তভোগি পর্যটকরা কক্সবাজার সদর থানায় মামলাও দায়ের করেছে। পর্যটকরা হলেন- চট্টগ্রামের কর্ণফুলী থানার উত্তর বন্দর এলাকার বাসিন্দা মোহাম্মদ নাছিরের ছেলে নেওয়াজ নাছির (২৪) এবং আনোয়ারা উপজেলার চুন্না পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আইয়ুব (৪০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন