• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সৈকতে পর্যটক হয়রানির অভিযোগে দুই ফটোগ্রাফার আটক

নিজস্ব প্রতিদেক / ১০৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
কক্সবাজার সৈকতে আটক দুই ফটোগ্রাফার।

নিজস্ব প্রতিবেদক:
পর্যটক হয়রানির অভিযোগে কক্সবাজার সমুদ্র সৈকতের দুই ফটোগ্রাফারকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। তারা হলেন- মো. গোলাম রাব্বি ও মো. মতিন হাওলাদার।

কক্সবাজার ট্যুরিস্ট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, ভুক্তভোগী দুই পর্যটক তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

পর্যটকের অভিযোগ ছিল- এক পর্যটককে ছবি তোলার জন্য অনুরোধ করেন ফটোগ্রাফার। ভুক্তভোগী পর্যটক বেশ কিছু ছবি তুলে দেওয়ার অনুমতিও দেন। কিন্তু ফটোগ্রাফার রাব্বি ৪০টি ছবি তুলে মোটা টাকা দাবি করেন।

আশিক রানা নামে এক পর্যটক ট্যুরিস্ট পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়েছে; তিনি সাগরে গোসল করতে নামেন। এসময় ফটোগ্রাফার মো. মতিন ক্যামেরায় পানি লাগার অভিযোগে তুলে পাঁচ হাজার টাকা দাবি করেন। পর্যটককে অভিযোগ পেয়ে ফটোগ্রাফারের কাছ থেকে টাকা উদ্ধার করা হয় এবং ফটোগ্রাফারকে আটক করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন