• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

কক্সবাজারে মোটরসাইকেল চোর মুন্না সহযোগীসহ আটক

নিজস্ব প্রতিদেক / ১৩৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
কক্সবাজারে আটক দুই মোটর সাইকেল চোর।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের টেকপাড়ার মোটরসাইকেল চোর সিন্ডিকেটের প্রধান মেসবাহুল হক মুন্নাকে (২৬) তার সহযোগীসহ আটক করেছে র‌্যাব ১৫ এর সদস্যরা। আটক মুন্না টেকপাড়া এলাকার মোস্তফা কামালের ছেলে। অপরজন হলেন- শহরের সাহিত্যিকাপল্লী এলাকার আব্দুর রশিদের ছেলে ইব্রাহিম খলিল (২৬)। এসময় ওই সিন্ডিকেটের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (২১ আগস্ট) সকালে এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন।

র‌্যাব সূত্রে জানা গেছে, ফরহাদ উদ্দিন নামে এক ব্যক্তি ঈদগাঁও উপজেলার জালালাবাদের বঙ্কিমবাজার ডিসিরোড এলাকার ওমর বিন ছগিরের ভবনে ভাড়া থাকেন। গত ১৫ আগস্ট রাতে প্রতিদিনের মতো তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিচতলার পার্কিংস্থলে রাখেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। সিসিটিভির ফুটেজেও মোটরসাইকেলটি চুরির প্রমাণ পান তিনি।

পরে ঈদগাঁও থানায় মামলা করার পর গত ১৯ আগস্ট র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পে অভিযোগ করেন তিনি। এরপর শনিবার (২০ আগস্ট) র‌্যাব লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। এসময় মুন্না ও ইব্রাহিম খলিলকে আটক করা হয়।

মোটর সাইকেলটি মালিকের কাছে এবং আটক আসামীদের কক্সবাজার ঈদগাঁও থানায় হন্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন