• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-ইয়াবাসহ আরসা সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ১২৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র- ইয়াবাসহ মোহাম্মদ ইলিয়াস নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

আটক মোহাম্মদ ইলিয়াস প্রকাশ মুরশিদ উখিয়ার ১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্প ডি-৮ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের পুত্র।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে কুতুপালং থেকে বালুর মাঠ পুলিশ ক্যাম্পের এপিবিএন সদস্যরা তাকে আটক করে। এসময় উদ্ধার করা হয় ১টি দেশীয় অস্ত্র, ১টি রাউন্ড গুলি ও ১০০০ ইয়াবা।

১৪ এপিবিএন এর অধিনায়ক সৈয়দ হারুন অর রশিদ (অতিঃ ডিআইজি) বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকের পর ইলিয়াস কে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এদিকে, সাধারণ রোহিঙ্গাদের দাবী পুলিশের হাতে গ্রেফতার ইলিয়াস কথিত উগ্রপন্থী সংগঠন আরকান সালভেশন রোহিঙ্গা আর্মি-আরসার সক্রিয় সদস্য ও রোহিঙ্গা ক্যাম্পের কুতুপালং এলাকার জিম্মাদার।

নাম প্রকাশে অনিচ্ছুক কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে (১-ওয়েস্ট) বাস করা এক রোহিঙ্গা অধিকার কর্মী বলেন, ” ইলিয়াস মুরশিদ নামেও পরিচিত, সে সরাসরি আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির নির্দেশে ক্যাম্পে বিভিন্ন অপরাধে নেতৃত্ব দেয় আরসার জিম্মাদার হিসেবে।”

গত বছরের ২৯ সেপ্টেম্বর উখিয়ার লম্বাশিয়ায় নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সাথেও ইলিয়াসের সম্পৃক্ততা থাকতে পারে বলে দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন