• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

নরওয়েজিয়ান প্রতিষ্ঠানে চাকরির সুযোগ : নিয়োগ কক্সবাজারেই

নিজস্ব প্রতিদেক / ১৭৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কক্সবাজার প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এইচ আর অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্সেস বা সমমান বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

তবে আন্তর্জাতিক সংস্থায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

কক্সবাজারে কাজের আগ্রহ থাকতে হবে। পুরুষের পাশাপাশি নারী প্রার্থীরাও আবেদন করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা :বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন