• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে আ’লীগে প্রথম নারী সভাপতি হলেন কাজল, সাধারণ সম্পাদক সাজু

নিজস্ব প্রতিদেক / ৭৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে কক্সবাজার জেলায় প্রথম বারের মত ইউনিয়ন আওয়ামী লীগের নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে জেলা পরিষদের সাবেক সদস্য আশরাফ জাহান কাজল। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক যুবলীগ নেতা শাহ জাহান সাজু।

শনিবার (২৩ ‍জুলাই) সকাল ১০ টার দিকে মরিচ্যার জিএম কমিউনিটি সেন্টারে শুরু হয় সম্মেলন। সম্মেলনে কাউন্সিলররা সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

সভাপতি পদে আশরাফ জাহান চৌধুরী কাজল আনারস প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। অপরদিকে শাহ জাহান সাজু ১৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিমের প্রধান রাজা শাহ আলম চৌধুরী।

এ ছাড়াও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট রণজিত দাশ, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি ও জেলা আওয়ামী লীগ নেতা ইউনুছ বাঙালী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

সম্মেলেনের সভাপতিত্ব করেন হলদিয়া পালং ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেম্বার মো. ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন