• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

নিজস্ব প্রতিদেক / ৯০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
ইমন।

কক্সবাজার অফিস:
কক্সবাজার শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছেন ইমন নামে এক ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইমন শহরের উত্তর টেকপাড়ার ব্যবসায়ী মোহাম্মদ হাছানের ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে পেশকার পাড়ার বাঁকখালী নদীর সিকো বরফ কল পয়েন্টে মোটরসাইকেলে ঘুরতে যান ইমন। সেখানে তার গতিরোধ করে পেশকার পাড়া এলাকার একাধিক মামলার আসামি আবদুল্লাহ খান, ছৈয়দ আকবর, রমজান, ইমন, সানি ও ফরহাদসহ ৭-৮ জন। এ সময় ইমনের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে তারা। ছিনিয়ে নেওয়া হয় তার মোটরসাইকেল। পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফুল করিম বলেন, ‘অবিলম্বে ইমনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তা না হলে ছাত্রলীগের নেতাকর্মীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন