• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত

নিজস্ব প্রতিদেক / ১১৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

উখিয়া প্রতিনিধি:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ শাহ (৪২) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

বুধবার (২২ জুন) সন্ধ্যায় সাড়ে ৫টা সময় বালুখালী মধুর ছড়া এলাকার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাহ বালুখালী মধুর ছড়া এলাকায় ১৭ নং ক্যাম্পে বসবাস করতেন। তিনি ওই ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে।

নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, বাড়িতে নেটওয়ার্ক না থাকার কারণে মোবাইলে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যান। এসময় হঠাৎ কিছু অপরিচিত লোক এসে গুলি করে পালিয়ে যায়।

এসময় তাকে উদ্ধার করে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে আত্মীয় স্বজনরা। পরে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন