• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় ইয়াবা অস্ত্র ও বিপুল পরিমান গুলিসহ ২ রোহিঙ্গা গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ১৫১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেপ্তার।

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় ৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ১টি আমেরিকান রাইফেল, ১টি পিস্তল ও ৪৯১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়ার ১৫ নম্বর ক্যাম্পের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ হোছন (৩০) ও মোহাম্মদ হাসেমের ছেলে জাহেদ হোসেন (৩০)।বৃহস্পতিবার (১৬ জুন) রাত দেড়টায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ২০ নম্বর ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন। রাত ১০টায় ৫-৬ জন সদস্যকে দেখে এপিবিএন সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে রোহিঙ্গা সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১টি এসল্ট রাইফেল (COLT HARTFORD, USA) এবং ৪৯১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে রাত দেড়টায় আবারও অভিযান চালানো হয়। এ সময় ১টি নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই এর আগের গোলাগুলিতে অংশ নিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন