• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়া থেকে পালিয়ে ফেনীর হোটেলে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিদেক / ১০২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের উখিয়া থেকে পালিয়ে ফেনী শহরে একটি হোটেলে উঠার সত্যতা পাওয়ায় ৮ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার আবদুল মান্নান (২০), একই এলাকার আবদুস শুক্কুর (১৮), মো. জামাল হোসেন (২২), সফি আলম (২৫), মোহাম্মদ ইলিয়াছ (৩০), এনামুল হক (১৯). বালুখালী এলাকার নবী হোসেন (১৪) এবং নূর হোসেন (১৮)।

বিষয়টি নিশ্চিত করেন ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন। তিনি বলেন, তারা ৩-৪ দিন আগে কক্সবাজারের উখিয়া এলাকা থেকে গোপনে ফেনীতে আসেন। সেখানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শহরের মহিপাল এলাকার একটি হোটেলে ছিলেন। আজ দুপুরে ফেনী পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে মডেল থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি নাগরিক আইনের ১৪ ধারায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের ও বিকেলে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন