• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের উপর হামলা :কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নিজস্ব প্রতিদেক / ১০৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

সংবাদ বিজ্ঞপ্তি :
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুকের উপর হামলাকারী ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। মঙ্গলবার (৭ জুন) সকালে কক্সবাজার প্রেসক্লাব চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।

সিবিইউজে এবং প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, বিএফইউজে’র সাবেক কেন্দ্রীয় সদস্য এডভোকেট আয়াছুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, অর্থ সম্পাদক মোহাম্মদ জুনাইদ, সদস্য শফিউল্লাহ শফি ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন বক্তব্য রাখেন।

সমাবেশ সঞ্চালনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপক শর্মা দীপু। সমাবেশে সাংবাদিক নেতা ওমর ফারুকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং ওই ঘটনার উস্কানিদাতা জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনকে অবাঞ্চিত ঘোষনা করার দাবী জানান বক্তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুঁশিয়ারী দেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন