• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ডিসি গোল্ডকাপে মহেশখালীকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেন চকরিয়া

নিজস্ব প্রতিদেক / ১৪১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
অবশেষে সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া। মঙ্গলবার (৭ জুন) বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টাইব্রেকারে মহেশখালীকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে নেন চকরিয়া উপজেলা ফুটবল দল।
নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোল করতে পারেনি।

তবে দু’দলই একাধিক গোলের সুযোগ পেয়েছে। কিন্তু সব আক্রমণ ভেস্তে গেছে বার বার। এতে হতাশ হয়ে পড়ে দুই দলের হাজার হাজার দর্শক। রেফারি শেষ বাঁশিতে ফলাফল গোলশূন্য। টাইব্রেকারে মহেশখালীর ৩টি শট রুখে দেয় চকরিয়ার গোল রক্ষক। মহেশখালীর গোল রক্ষক সেভ করে ২টি। অবশেষে টাইব্রেকারে ৩-২ গোলে শক্তিশালী টিম মহেশখালী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হট ফেভারিট চকরিয়া উপজেলা।

পরে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার এম. ডি আবু হেনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার ও সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম ও চকরিয়া উপজেলার চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। পরে রানার্স আপ ও চ্যাম্পিয়নদের ট্রফি তুলে দেন অতিথিরা।

কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দেশ সেরা আইকনিক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের আর্থিক সহযোগিতায় এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন