বিশেষ প্রতিবেদক:
ডজন মামলা নিয়ে কক্সবাজার শহরে প্রকাশ্যে ঘুরছে দুর্ধর্ষ সন্ত্রাসী শাহাদত হোসেন মনিয়া। মনিয়া বাহিনীর প্রধান মনিয়া জেল থেকে বের হয়ে চালিয়ে যাচ্ছে অপরাধ কর্মকান্ড। প্রশাসনের চোখ ফাঁকি দিতে এবং অপরাধ কর্মকান্ড আড়াল করতে একটি রিকশা সমিতির উপদেষ্টাও বনে যায় পর্যটন এলাকার এই সন্ত্রাসী। বহিরাগত বিভিন্ন মামলার আসামীরাই রিকশা চালক সেজে পর্যটন এলাকায় চালিয়ে যাচ্ছে একাধিক অপর্কম। কলাতলী কেন্দ্রিক মনিয়া বাহিনীর এই বিজয় গ্রুপ থেকে দৈনিক ও মাসিক চাঁদা পান কলাতলী এলাকার কয়েকজন যুবক এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের কয়েকজন শীর্ষ নেতা কর্মীরা। বিষয়টি একটি গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তার সূত্রেও জানা গেছে।
সম্প্রতি ভয়েস ওয়ার্ল্ড ২৪ ডটকমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে “দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ডিবি মনিয়া’ কক্সবাজারের ত্রাস ‘বিজয় গ্রুপ’” শিরোনামে তথ্যবহু সংবাদ প্রকাশিত হয়। সংবাদের সূত্র ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তারা মনিয়া বাহিনীর প্রধান মনিয়ার বিষয়ে তথ্য উপাত্থ সংগ্রহে মাঠে নামেন। এর অংশ হিসেবে মনিয়া বাহিনীকে আশ্রয়দাতা হিসেবে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতাসহ অনেক জনের নাম উঠে এসেছে বলে একটি সূত্রে জানা গেছে। এবিষয়ে তারা আর খোঁজ খবর নিয়ে বাহিনীর প্রধানসহ আশ্রয় প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনগতসহ নানান পদক্ষেপের কথা জানান।
খোঁজ নিয়ে জানা গেছে- পর্যটন এলাকায় একযুগের বেশি সময় ধরে অপরাধের রাজত্ব চালিয়ে যাচ্ছে কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার আবু শামার ছেলে শাহাদত হোসেন মনিয়া ওরফে ‘ডিবি মনিয়া’। এই একযুগে তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, মানব পাচার, চাঁদাবাজী, জমি দখল, ডাকাতি ও মাদকসহ ডজন মামলা পুলিশের খাতায় যোগ হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর খাতায় পর্যটন এলাকার ত্রাস হিসেবে শীর্ষ কয়েকজনের মধ্য মনিয়া বাহিনীর প্রধান মনিয়ার নামও রয়েছে। এর অংশ হিসেবে পর্যটন শহর কক্সবাজারে নতুন সন্ত্রাসী বাহিনী ‘বিজয় গ্রুপ’ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে বহু মামলার আসামী এই মনিয়া।
জানা গেছে- প্রায় ৩৬ জনের একটি রিকশা ও টমটম চালকের সিন্ডিকেট নিয়ে কলাতলী এলাকায় ‘বিজয় গ্রুপ’ নামে একটি সংগঠনের নেতৃত্বে দেন মনিয়া। রিকশা চালক দাবী করা এই বিজয় গ্রুপে অধিকাংশ সদস্য মামলার আসামী। অনেক বহিরাগত মামলার আসামীরা আশ্রয় নিয়েছে বিজয় গ্রুপে। তারা ছন্দবেশে চালক ও টমটম চালক হিসেবে বিচরণ করছে পর্যটন শহরে। রিকশা ও টমটম চালকের আড়ালে হোটেল মোটেল জোন ও সমুদ্রসৈকত কেন্দ্রিক আগত পর্যটকদের টার্গেট করে তারা। এসব চালকদের টার্গেট গাড়ি থেকে কোন পর্যটক নেমে কোন দিকে যায়। সুযোগ বুঝে পর্যটকদের ভালো হোটেলে কম দামে রুমের কথা বলে নিজেদের আস্তানায় নিয়ে যায়। এমন ঘটনা ঘটেছে অনেক।
বিজয় গ্রুপের কয়েকজন সদস্য জানান- তারা নির্দিষ্ট কয়েকজন পর্যটক ভাড়া হিসেবে তুলেন রিকশা বা টমটমে। একেক সদস্যের কাজ একেক ধরণের। যে হোটেলের সাথে তাদের কন্ট্রাক ওই সব হোটেলে তারা পর্যটক নিয়ে যান। এমনকি অনেক হোটেলের সাথে মনিয়ার কন্ট্রাক রয়েছে। ওই কন্ট্রাক ভিত্তিক তাদের পর্যটক পৌঁছে দিতে হয়। না হলে মনিয়ার নির্যাতন চালায় তাদের উপর। প্রতিজন চালকের দৈনিক আয় করা টাকা গুলো সন্ধ্যায় মনিয়ার অফিসে (টর্চার সেল) রাখা হয়। ওখান থেকে সবাইকে সমানভাবে ভাগ করে দিয়ে একটি অংশ রেখেন দেন মনিয়া। ওই টাকার ভাগ যায় কলাতলী এলাকার কয়েকজন যুবক ও ওয়ার্ড আওয়ামলীগের কয়েকজন শীর্ষ নেতা- কর্মীর কাছে। মনিয়ার এই বাহিনীকে সেল্টার দাতা হিসেবে ওই নেতাদের দৈনিক ও মাসিক চাঁদা দিতে হয় বলে জানা গেছে। মনিয়া এসব নেতাদের সাথে সখ্যতা করে পর্যটন এলাকায় এসব অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। বিজয় গ্রুপের নাম দিয়ে দুর্ধর্ষ এই সন্ত্রাসী দাপিয়ে বেড়াচ্ছে পর্যটন এলাকায়।
তার বাহিনীতে রিকশা চালকের ছন্দবেশে ‘বিজয় গ্রুপ’ এ রয়েছে- ইয়াবা মামলার আসামী হানিফ, মারামারি মামলার আসামী রাজু, হত্যা ও ছিনতাই মামলার আসামী সিরাজ, ছিনতাই মামলার আসামী কলিম, জমি দখলসহ একাধিক মামলার আসামী মোতাহের, নারী নির্যাতন মামলার আসামী বর্মায়া কামাল ও ঢাকা থেকে পলাতক আসামী মামুন। পর্যটক এলাকায় রিকশা চালকের ছন্দবেশে তারা নিয়মিত মাদক ও নারী পাচারে জড়িত রয়েছে একটি সূত্রে জানা গেছে।
রিকশা চালকের আড়ালে হোটেল মোটেল জোনে নিয়মিত মাদক সরবরাহ দিচ্ছে কলিম, হানিফ ও মামুন। এসব মাদক জোগান দেন মনিয়া নিজেই। নিজের টর্চার সেলের একটি রুমে নিয়মিত বসে মাদক ও জুয়ার আড্ডা। বসে ইয়াবা সেবনের আসরও। মাদক ছাড়াও নারী পাচারের অংশ নেন হানিফ ও কলিম। তারা হোটেল মোটেল জোনে মাদক ও নারী পাচারকারী হিসেবে চিহ্নিত।
এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন- মনিয়ার অপরাধের বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জেল থেকে বের হওয়ার পর থেকে মনিয়াকে নজরদারীতে রাখা হয়েছে।
আরও পড়ুন:
দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ডিবি মনিয়া’ কক্সবাজারের ত্রাস ‘বিজয় গ্রুপ’