• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

কক্সবাজারে বেবি বাম্পসহ দেখা দিলেন পরীমণি

নিজস্ব প্রতিদেক / ২১৮ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৬ মে, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
চিত্রনায়িকা পরীমণি মা হচ্ছেন। খবরটা তিনি প্রকাশ করেছেন গত ১০ জানুয়ারি। সেদিনই চিকিৎসকের কাছ থেকে নিশ্চিত হন। আর একইদিন জানিয়ে দেন, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তার বিয়ের খবরও।

অন্তঃসত্ত্বা হওয়ার পর সিনেমার কাজও করেছেন। তবে এখন আর ঝুঁকি নিচ্ছেন না। একেবারে বিশ্রাম আর অবকাশে আছেন। সম্প্রতি ঈদ উদযাপনের জন্য কক্সবাজার গেছেন নায়িকা। সঙ্গে স্বামী শরিফুল রাজ ও নানা শামসুল হক। পরীর আপনজন বলতে তো এই দু’জনই। তাদের নিয়েই তাই সমুদ্রের নগরীতে ঈদ উদযাপন করেছেন।

এদিকে কক্সবাজার থেকে একের পর এক ফটোশুট করে চলেছেন পরীমণি। সেসব ছবি শেয়ার করছেন ভক্তদের সঙ্গেও। তবে বৃহস্পতিবার (৫ মে) রাতে যে ছবি দিয়েছেন, সেটা যেন আগের সবগুলোকে ছাপিয়ে গেল। কেননা এই ছবিতে পরী দেখা দিয়েছেন অন্তঃসত্ত্বা রূপে।

সবুজ রঙের একটি গাউন পরে আহ্লাদি ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন পরীমণি। ছবিতে তার বেবি বাম্প একেবারে স্পষ্ট। তিনি নিজেও হাত দিয়ে রেখেছেন বেবি বাম্পের ওপর। বোঝাই যাচ্ছে, মাতৃত্বের স্বর্গীয় অনুভব তাকে ছুঁয়ে যাচ্ছে।

পরীর এই অপূর্ব ছবিটি দেখে মুগ্ধ তার শুভাকাঙ্ক্ষীরা। প্রত্যেকেই মন্তব্যের ঘরে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তার জন্য।

উল্লেখ্য, ঈদের আগের দিন কক্সবাজারে গেছেন পরী ও রাজ। সেখানে সমুদ্র ও প্রকৃতির মাঝে আত্মিক শান্তি খুঁজে নিচ্ছেন তারা। পরীর বিভিন্ন পোস্টে সেই সুখের ইঙ্গিত পাওয়া যায়।

ঈদের দিন কয়েকটি ছবি শেয়ার করে পরীমণি লিখেছিলেন, ‘এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে… আলহামদুলিল্লাহ। আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ।’

দুদিন আগে সমুদ্রের তীরে রাজের সঙ্গে ঘনিষ্ঠরূপে ক্যামেরাবন্দি হয়েছেন নায়িকা। দু’জনের চুম্বনের মুহূর্তটিও উঠে এসেছে স্থিরচিত্রে। সে ছবি মুহূর্তেই জয় করে নেয় ভক্তদের মন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন