• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

কক্সবাজারে রাজ-পরীর ঈদ ও হানিমুন একসঙ্গে!

নিজস্ব প্রতিদেক / ১৫১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৪ মে, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ও তরুণ অভিনেতা শরিফুল রাজ ভালোবেসে বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে কবুল করে নেন। এরপর এ বছরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর থেকে সিনেমার ব্যস্ততা আর অসুস্থতার কারণে সেভাবে কোথাও যাওয়া হয়নি রাজ ও পরীর। ঢাকার মধ্যেই টুকটাক ঘুরেছেন। এবার সমুদ্রের নগরী কক্সবাজারে উড়াল দিয়েছেন তারা। ঈদ করতে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, বিস্তীর্ণ সৈকত আর বালিয়াড়ি বেছে নিয়েছেন এ দম্পতি।

এই সফরকে রাজ-পরীর হানিমুনও বলা চলে। কেননা বিয়ের পর এই প্রথম তারা দূরে কোথাও অবকাশ যাপনে গেছেন। তাদেরকে বরণ করে নিতে কক্সবাজারের হোটেলেও দেখা গেল বিস্তর আয়োজন। রাজ-পরী যে রুমে থাকছেন, সেটার বিছানা সাজানো হয়েছে ফুল দিয়ে। টাওয়াল দিয়ে বানানো হয়েছে জোড়া হাঁস। একেবারে হানিমুন দম্পতিদের মতোই আপ্যায়ন।

যদিও রাজ কিংবা পরী স্পষ্ট করে জানাননি, এটা তাদের হানিমুন কিনা। তবে এটুকু নিশ্চিত করেছেন, ঈদ উদযাপন করতে তারা কক্সবাজারে গেছেন। এই সফরে তাদের সঙ্গে আছেন পরীর নানা শামসুল হকও।

সোমবার (২ মে) সকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েকটি ছবি শেয়ার করেন পরীমণি। সেখানেই জানা যায় তাদের কক্সবাজার ভ্রমণের কথা। পরে নায়িকা জানিয়েছেন, আগে থেকেই প্ল্যান করে রেখেছেন ঈদের সময়টা সমুদ্রের কাছে কাটাবেন। সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিলেন তারকা দম্পতি।

উল্লেখ্য, পরীমণি ও রাজ জুটি বেঁধে কাজ করেছেন গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমায়। এতে কাজ করতে গিয়েই একে-অপরের প্রেমে পড়েন ও বিয়ে করেন। বর্তমানে পরী অন্তঃসত্ত্বা। গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়া ও বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন নায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন