• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

কুরিয়ারে কক্সবাজার থেকে চট্টগ্রামে গেলো ইয়াবা

নিজস্ব প্রতিদেক / ১১৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার থেকে কুরিয়ারে আসা ইয়াবা নিয়ে চট্টগ্রামে পাচারের সময় মো. এরশাদ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করে নগর গোয়েন্দা পুলিশ।

সিএমপির বন্দর বিভাগের উপ-কমিশনার এস এম মেহেদী হাসান জানান, কুরিয়ারে ইয়াবা এনে চট্টগ্রামে পাচারের সময় কাজির দেউরি এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে এক হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, রোববার (১০ এপ্রিল) সকালে মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতার হওয়া এরশাদ জেলার সন্দ্বীপ থানার মুসাপুর গ্রামের মো. ফোকানের ছেলে। বর্তমানে হালিশহরের বড় পুকুরপাড় আক্তার কলোনির ভাড়া বাসায় বাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন