• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় প্রাইভেট কারে ১০ হাজার ইয়াবা : টেকনাফের বশর আটক

নিজস্ব প্রতিদেক / ১৪১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ খায়রুল বশর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত খাইরুল বশর টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

পরে তার দেখানো তথ্যমতে একটি কারের টায়ারের টিউবের ভেতর থেকে উদ্ধার করা হয় ৫০ প্যাকেট ইয়াবা। যার মধ্যে প্রতি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় চকরিয়া থানার একদল পুলিশ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও পাচারকারিকে গ্রেপ্তার করে। তবে এসময় প্রাইভেট কারের চালক কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, টেকনাফ থেকে বিপুল পরিমানের একটি ইয়াবার চালান চকরিয়া হয়ে চট্টগ্রামে পাচার হওয়ার গোপন সূত্রে খবর পেয়ে বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

পরে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় একটি প্রাইভেট কার থামিয়ে অভিযান চালানো হয়। এ সময় খাইরুল বশর নামে এক যুবককে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য মতে একটি কারের টায়ারের টিউবের ভেতর থেকে ৫০ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়। যার মধ্যে প্রতি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। তবে প্রাইভেট কারের চালক কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন