• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

কক্সবাজারে ইয়াবাসহ সাবেক ফুটবলার খালেদ মোশারফ আটক

নিজস্ব প্রতিদেক / ১৯১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
খালেদসহ আটক দুইজন।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে সাবেক ফুটবলার  ও প্রশিক্ষক খালেদ মোশারফ (৪৩) সহ দুই জনকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৫ মার্চ) বিকেলে শহরের হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল গ্রীন প্যালেসের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম।

তিনি জানান, বিকেলে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গ্রীন প্যালেসের ৫এফ কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। আটক খালেদ মোশারফের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চান্দেরপাড়ায়। আটক অপরজনের নাম মো: হোসাইন (৩২)। তার বাড়ি কক্সবাজার শহরের সৈকতপাড়া এলাকায়।

তিনি বলেন, খালেদ মোশারফ কক্সবাজার জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড়। বর্তমানে জেলা ফুটবল এসোসিয়েশনের প্রশিক্ষক হিসেবে দায়িত্বরত। জেলা ক্রীড়াঙ্গন কেন্দ্রিক একটি মাদক কারবারি চক্র সক্রিয় রয়েছে।

পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম আরও জানান, আটক দুই জনকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খালেদ মোশারফের পরিচয় নিশ্চিত হতে যোগাযোগ করা হলে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য জসিম উদ্দীন বলেন, এই নামে আমি একজনের কথা জানি, যিনি এক সময় জেলা ফুটবল দলের হয়ে খেলতেন। গোলকিপার ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন