• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

৬টি অস্ত্রসহ গ্রেপ্তার নবী চেয়ারম্যানের ভাই গরু চোর লেদু কারাগারে

নিজস্ব প্রতিদেক / ১৭৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
অস্ত্রসহ আটক লেদু মিয়া।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া চৌয়ারফারি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে লেদু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর একটি টিম। পরে তার দেয়া তথ্য মতে ৬টি দেশীয় তৈরি বন্দুক ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ১৬ মার্চ (বুধবার) ভোরে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৭ মার্চ) আদালতের মাধ্যমে লেদু মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ধৃত লেদুর বিরুদ্ধে ডাকাতি, ভূমিদস্যু এবং গরু চোরের অভিযোগ রয়েছে। তিনি গরু চোরের মূলহোতা বলেও জানিয়েছেন র‌্যাব।

লেদু মিয়া শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়নের কোরালখালরি মৃত হাবিবুর রহমানের ছেলে।

র‌্যাবের সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো: বিল্লাল উদ্দিন বলেন, চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া চৌয়ারফারি স্টেশন সংলগ্ন ৯নং ওয়ার্ডস্থ আব্দুল মান্নানের খামার বাড়িতে সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ড পরিচালিত করতে একদল অস্ত্রধারী অবস্থান করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে পাঁটার দিকে র‌্যাবের এটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ঘটনাস্থল তল্লাশী করে ঘরের ভিতর কার্নিশে লুকানো অবস্থায় লেদুকে আটক করা হয়।

লেদুর স্বীকার করে তার নিকট অবৈধ অস্ত্র রয়েছে। পরে তার দেখিয়ে দেয়া আব্দুল মান্নান বাহাদুর এর খামার বাড়ির আধা পাকা বিল্ডিং থেকে প্লাস্টিকের সাদা বস্তার ভিতর হতে ৬ টি একনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে লোকজনকে ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন অপরা চালিয়ে আসছে।

তার বিরুদ্ধে মারামারি, চুরি, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন