• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ১৩২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১২তে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ওমর ফারুখ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। বুধবার (১৬ মার্চ) সকালে ক্যাম্পের মো. রফিকের দোকান নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওমর ফারুখ ক্যাম্প-১২’র জি-১ ব্লকের মো. সলিমুল্লাহর ছেলে ও তালিকাভুক্ত রোহিঙ্গা দুষ্কৃতকারী বলে জানিয়েছেন পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ৮এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান।

তিনি জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমদের তত্ত্বাবধানে রোহিঙ্গা মো. রফিকের দোকানের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ফারুখকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে কোমরে কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরোও জানান,গ্রেফতার ওমর ফারুক ক্যাম্প-১২’র তালিকাভুক্ত দুষ্কৃতকারী। সে মায়ানমারে চলমান জান্তা সরকারবিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে কয়েকদিন আগে বাংলাদেশে প্রবেশ করে উখিয়ার ক্যাম্প-১২ তে অবস্থান করছিলো। পুনরায় মায়ানমারে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতেই ক্যাম্প-১৩’র কাঠালতলী বাজারে গিয়েছিল, যেখান থেকে ফেরার পথে অস্ত্রসহ এপিবিএন সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান তিনি।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান, ৮এপিবিএন’র কমান্ডিং অফিসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন