• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

চকরিয়ায় মামলার আসামিকে নিয়ে জন্মদিন উৎসব : ওসি ক্লোজ

নিজস্ব প্রতিদেক / ২১৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
ওসি ওসমান গণি (আকাশি রঙের পাঞ্জাবি পরা) মাঝখানে দাঁড়িয়ে আছেন। তার বাম পাশে দাঁড়িয়ে আছেন কালো কোট রুবেল। আসামি আলিফসহ অন্যরা।

বিশেষ প্রতিবেদক:
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণিকে ক্লোজ করা হয়েছে। হত্যাচেষ্টা মামলার পলাতক আসামিকে সাথে নিয়ে নিজের জন্মদিন উদযাপনের অভিযোগে তাকে ক্লোজ করা হয়। জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

১৭ মার্চ জেলা পুলিশের অফিস আদেশের ৯২৭(১৩) স্বারকে জানানো হয়, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি অফিস কক্ষে গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামিকে নিয়ে কেক কাটায় জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। বাহীনির শৃঙ্খলা ফেরাতে পরিদর্শক মুহাম্মদ ওসমান গণিকে কক্সবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হলো।

জানা যায়, ২০১৯ সালে ২৯ এপ্রিল জেলা ছাত্রলীগের সদস্য তারেকুল ইসলাম রাহিতকে কুপিয়ে জখম করার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলায় অন্যতম আসামি ছিলেন ‘আরহান মাহমুদ রুবেল ও মোহাম্মদ আলিফকে’। পুলিশের পক্ষ থেকে বলা হয় তাদের খোঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ২ মার্চ ওসি ওসমানের জন্মদিন পালন করে সামনে তাদের বিষয়টি সামনে চলে আসে। কেক কাটার একটি ছবি সামাজিক যোগাযোগ মধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে পড়ে। পলাতক আসামিদের সাথে ওসি নিজ অফিস কক্ষে কেক কাটা নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকে পুলিশের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, ওসি ওসমান গণি (আকাশি রঙের পাঞ্জাবি পরা) মাঝখানে দাঁড়িয়ে আছেন। তার বাম পাশে দাঁড়িয়ে আছেন কালো কোট রুবেল। আসামি আলিফসহ অন্যরা ওসির মুখে কেক তুলে দিচ্ছেন।

অন্য ছবিতে দেখা যায়, ওসি নিজেও রুবেলকে কেক খাইয়ে দিচ্ছেন। রুবেলের সঙ্গে থাকা ১৪ জন যুবকও ওসির সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

ওইদিন সন্ধ্যা ৭টা ৫৯ মিনিটে আরহান মাহমুদ রুবেল তার ফেসবুকে ওসি ওসমান গণিকে ট্যাগ করে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ‘ছোট্ট আয়োজনে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে (ওসি ওসমান)। আজকের এই শুভ জন্মদিনে চকরিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালবাসা রইল প্রিয় ভাই।

অন্য আসামি আলিফও তার ফেসবুক আইডি থেকে ওসির জন্মদিনের ছবি পোস্ট করেন।

মামলার বাদী তারেকুল ইসলাম রাহিত বলেন, আমি আশা করি পুলিশে আইন প্রয়োগ করবেন। দায়িত্ব অবহেলা করলে উর্ধ্বতন কর্মকর্তারা বুঝবেন। অপরাধীদের নিয়ে জন্মদিন পালন করাটা মেনে নেয়ার মতো না। আমি যেন ন্যায়বিচার পাই।

জানতে চাইলে ওসি ওসমান গণি জন্মদিনের কেক কাটার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন