• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় শিশুকে ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ১৩৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক রোস্তম আলীকে (৫১) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোস্তম আলী চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পূর্ব কাহারিয়াঘোনা এলাকার গোলাম আহমদের ছেলে।

এর আগে রাত সাড়ে ৭টার দিকে ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের আধাঘণ্টার মধ্যে থানা পুলিশ ধর্ষক রোস্তত আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।

এজাহার সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবার করে দেওয়া বাজার নিয়ে ঘরে ফেরার পথে ধর্ষক রোস্তম আলী ওই শিশুকে একা পেয়ে রাস্তার পাশে একটি গাছ বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। কান্না করে বাড়িতে ফেরার পর ঘটনার বিস্তারিত মাকে জানায়। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

শিশুর মা জানায়, এর আগেও ১০-২০ টাকা ও নাস্তার প্রলোভনে ফেলে ওই শিশুকে কয়েকবার ধর্ষণ চেষ্টা করে। আমাদের বাড়ি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। আমরা ভাড়া বাসায় বসবাস করি। তাই এ ঘটনায় ব্যবস্থা নিতে পারিনি।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর ধর্ষককে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে ধর্ষককে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন