• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

উখিয়ায় এক লাখ ইয়াবা উদ্ধার : পালালো পাচারকারী

নিজস্ব প্রতিদেক / ১২৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের জলিলের গোদা আমবাগান এলাকায় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক লাখ ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারীরা।

বুধবার (৯ মার্চ) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজারের ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির।

তিনি জানান, রাতে বিজিবির রেজুআমতলী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। এর ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি টহলদল জলিলের গোদা আমবাগান এলাকায় অভিযান চালায়। এসময়  গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে পাচারকারীরা তাদের সাথে থাকা বস্তা মাটিতে ফেলে দ্রুত গহীন জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশী করে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন