• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকান্ডের ফতোয়াদাতা মুফতি জকোরিয়া গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ১৪৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) ওলামা কাউন্সিল প্রধান মৌলভী মুফতি জকোরিয়া (৫৫)কে গ্রেফতার করেছে কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

শনিবার (৫ মার্চ ২০২২) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

তিনি কুতুপালং ক্যাম্প-১ ইস্ট ডি/৮ ব্লকের আব্দুল করিমের ছেলে। এছাড়া তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যানিটির (এআরএসপিএইচ) চেয়ারম্যান ও আরসা ওলামা শাখার প্রধান কমান্ডার। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) নাইমুল হক (পিপিএম) বলেন, শনিবার (৫ মার্চ ২০২২) সময় সন্ধ্যা পৌনে ৭ টার সময় লম্বাশিয়া ক্যাম্প পুলিশ অভিযান পরিচালনা করে কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার মৌলভী জকোরিয়াকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থাকে গ্রেফতার করে।

তিনি ২০১৫ সালে মিয়ানমার থেকে এসে ফেরত যায়। আবার ২০১৭ সালে আশ্রিত হয়ে লম্বাশিয়া এলাকায় অবস্থান করেন এবং ২০১৯ সালে আরসা ফতোয়া বিভাগের দায়িত্ব পান।

এরপর ২০২০ সালে আরসার কুতুপালং ক্যাম্প এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রোহিঙ্গাদের অধিকার আদায়ের শীর্ষ নেতা আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যানিটির তৎকালীন প্রধান নিহত মাস্টার মুহিবুল্লাহর সাথে তার মতবিরোধ ছিল। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হলে জকোরিয়া আত্মগোপনে চলে যায়।

কিন্তু তাকে ধরার জন্য ১৪ এপিবিএন দীর্ঘদিন গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল। দীর্ঘ চার মাস প্রচেষ্টার পর ১৪ এপিবিএনের লম্বাশিয়া ক্যাম্প পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে রোহিঙ্গা ক্যাম্পে দুস্কৃতিকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন