• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

উখিয়ায় ইয়াবাসহ গাড়ি চালক আমির হোসেন গ্রেফতার!

নিজস্ব প্রতিদেক / ১০১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

উখিয়া প্রতিনিধি:
উখিয়ার পালংখালী শফিউল্লাহকাটা পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২৯ হাজার ১শ পিস ইয়াবাসহ একজনকে রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

শনিবার(৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শফিউল্লাহকাটা ক্যাম্প-১৬ এর ৮এপিবিএন চেকপোস্টে সন্দেহজনক একটি নোয়া গাড়ী(যার নং চট্টমেট্টো চ-৫১-০৪৭৮) তল্লাশি করে একটি কালো ব্যাগে কৌশলে লুকিয়ে রাখা নীল রংয়ের ১৪৫টি প্লাষ্টিকের এয়ারটাইট প্যাকেটে ২৯হাজার ১শ পিস এ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় গাড়ি চালক টেকনাফ ১নং ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আমির হোসেন(২১) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন