• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

উখিয়ায় পরকীয়ার বলি এনজিও কর্মী : স্বামী বিল্লাল হোসেন গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ১৪২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
গ্রেফতার বিল্লাল হোসেন।

নিজস্ব প্রতিবেদক:
পরকীয়া সম্পর্কের কারণে পারস্পরিক অবিশ্বাস, স্ত্রীর সঙ্গে ঝগড়া অতঃপর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে ৯৯৯ এ ফোন। কিন্তু শেষ রক্ষা হলো না স্বামীর। উখিয়া থানা পুলিশ সত্য উদঘাটন করে ঘাতক স্বামী বিল্লাল হোসেন (২৪) কে গ্রেফতার করে।

জামালপুরের ঘোড়ধাপ গ্রামের আলাল উদ্দিনের মেয়ে ফাতেমা খাতুন (২৩) এবং টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার জোড়দিঘী গ্রামের নান্নু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৪)। দুজনে ভালোবেসে বিয়ে করে ২০২০ সালের ডিসেম্বর মাসে। দুজনেই পেশায় নার্স এবং এমএসএফ হাসপাতাল উখিয়ায় চাকরি করেন। উখিয়া থানাধীন জামতলী এলাকায় ভাড়া বাসায় তারা বসবাস করে আসছিলেন। একসময় কর্মস্থলে পরকীয়া সম্পর্কের কারণে পরস্পরের প্রতি অবিশ্বাস শুরু করে। এই অবিশ্বাসের কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

গত ২ মার্চ রাতে স্বামী বিল্লাল হোসেন ও স্ত্রী ফাতেমা খাতুনে মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্বামী বিল্লাল হোসেন তার স্ত্রী ফাতেমা খাতুনকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাথরুমে রশি দিয়ে ঝুলিয়ে রাখে। নিজেকে বাচাতে বিল্লাল হোসেন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে উখিয়া থানায় ফোন দিয়ে জানায় তার স্ত্রী ফাতেমা খাতুন আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে উখিয়ার থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ এবং এস আই মহসিন চৌধুরী ও সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হন।

পুরো বিষয় প্রত্যক্ষ করে ঘটনাটি আত্মহত্যা নয় বরং হত্যাকান্ড মর্মে সন্দেহ করে ভিকটিমের স্বামীকে হেফাজতে নেয়। স্বামী বিল্লাল হোসেনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেন তাঁর স্ত্রীকে তিনি নিজেই শ্বাসরোধ করে হত্যা করে বাথরুমে ঝুলিয়ে রেখেছেন। ভিকটিম ফাতেমার পিতা-মাতাকে সংবাদ দেয়া হলে তারা জামালপুর থেকে উখিয়া থানায় উপস্থিত হন এবং বিল্লাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ঘাতক স্বামী বিল্লাল হোসেন বৃহস্পতিবার (৩ মার্চ) বিজ্ঞ আদালতে স্ত্রী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন।

আরও পড়ুন:

উখিয়ায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন