• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ১৩৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে থেকে অজ্ঞাত এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের খেলার মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান ১৪ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম শরীফ।

নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হতে না পারলেও তার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানান তিনি।

শরীফুল বলেন, বৃহস্পতিবার সকালে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের খেলার মাঠে একটি মৃতদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। পরিহিত পোষাক দেখে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি রোহিঙ্গা নাগরিক।

এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, উখিয়া থানা পুলিশ মৃতদেহটির সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিহত ব্যক্তি উখিয়ার বালুখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান শরীফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন