• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা নবীকে ধরিয়ে দিতে পারলে দেয়া হবে ১০ লাখ টাকা!

নিজস্ব প্রতিদেক / ১৫৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
প্রথমবারের মতো কোনো রোহিঙ্গাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানিয়েছে, অস্ত্রধারী ও ইয়াবা কারবারি রোহিঙ্গা নবী হোসেন ওরফে নইব্বাকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ টাকা দেয়া হবে।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ক্যাম্পকেন্দ্রিক অস্ত্রবাজি, ইয়াবা পাচারের একটি বড় অংশের নিয়ন্ত্রণ নবীর হাতে। ক্রিস্টাল মেথ বা আইসের সঙ্গেও নবীর দলের সদস্যদের সম্পৃক্ততা বেড়েছে। নবী এখন বিজিবির প্রধান টার্গেট। তার নামে বিভিন্ন থানায় অস্ত্র ও ইয়াবার একাধিক মামলা আছে।

‘তাকে ধরতে পারলেই যে মাদক পাচার বন্ধ করা সম্ভব হবে তা নয়। তবে নবীর কাছে থাকা তথ্য থেকে অনেক কিছু জানা সম্ভব। তাই পুরস্কার ঘোষণা করে পোস্টার লাগানো হয়েছে। কোনো রোহিঙ্গাকে ধরতে এটিই প্রথম পুরস্কার ঘোষণা।’

এক সপ্তাহ ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় বিজিবির এই পোস্টার দেখা যায়।

এ বিষয়ে কক্সবাজার নাগরিক আন্দোলনের মুখপাত্র এইচ এম এন নজরুল ইসলাম বলেন, ‘শীর্ষ কোনো পলাতক সন্ত্রাসীর ওপর মানসিক চাপ তৈরি করতে আইনশৃঙ্খলা বাহিনী কখনও কখনও পুরস্কার ঘোষণা করে। রোহিঙ্গা সন্ত্রাসীকে ধরতে এমন সিদ্ধান্ত নজিরবিহীন।’

রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশে পুরস্কার ঘোষণা করার মতো রোহিঙ্গা সন্ত্রাসী তৈরি হয়েছে, এটা আমাদের কাছে অকল্পনীয়। যদি এমন সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠে তাহলে তাদের দ্রুত দমন করা প্রয়োজন। তবে সবচেয়ে বড় দাবি হচ্ছে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন