• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

মানসম্মত শিক্ষার বিকল্প নেই : বললেন কক্সবাজার জেলা প্রশাসক

নিজস্ব প্রতিদেক / ১৫৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেছেন, কক্সবাজার ডিসি কলেজে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই। দশটি ভাল কলেজের মতো এই কলেজকে তৈরি করতে চাই। জেলার অন্যতম ভাল কলেজ হিসেবে তৈরি করতে কাজ করতে হবে শিক্ষকদের। তাই সবকিছুর আগে শিক্ষার মান উন্নত করতে হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কক্সবাজার ডিসি কলেজ মিলনায়তনে আয়োজিত একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা প্রশাসক ও কক্সবাজার ডিসি কলেজের সভাপতি মো. মামুনুর রশীদ ভর্তি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

কলেজের  অধ্যক্ষ মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক আরো বলেন, কক্সবাজার ডিসি কলেজকে অন্যতম সেরা কলেজে পরিণত করা হচ্ছে একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের সমন্বয় করে কাজ করতে হবে। নিজেদের ইচ্ছা শক্তিকে কাজে লাগাও, তাহলে তোমরা সফল হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ।

এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা ও কল্যাণ শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনাসহ কলেজের শিক্ষক ও কর্মচারী এবং অভিভাবকগণ।

কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহিম হোসেন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত কক্সবাজার ডিসি কলেজ তার অভীষ্ট লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেলো। গেল ১৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে কক্সবাজার ডিসি কলেজ পাসের হারের ভিত্তিতে কক্সবাজার জেলায় নিজের অবস্থান দৃঢ় করেছে।

কলেজের প্রতিষ্ঠাকালীন ৬৬ জন শিক্ষার্থীর সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৬৫ জন কৃতকার্য হয় ও ১ জন অকৃতকার্য হয়। কৃতকার্যদের মধ্যে ১৭ জন A+, ৪৩ জন A এবং ৫ জন শিক্ষার্থী A- পেয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠানটিকে দেশের শীর্ষ স্থানীয় বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলা এবং কক্সবাজার জেলার প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। যারা এই কক্সবাজার ডিসি কলেজে তাদের সন্তানদের ভর্তি করিয়েছেন তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান তিনি। আগামীতে আরো ভালো ফলাফল অর্জনে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। ১৫৪ জন শিক্ষার্থী এই সেশনে ভর্তি নিশ্চায়ন করেছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন