সংবাদ বিজ্ঞপ্তি:
ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির উপ-গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক হিসেবে স্থান পেয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের নেতা জামশেদ উদ্দিন।
সোমবার (৭ ফেব্রুয়ারি ২০২২) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার এই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
জামশেদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বানিজ্য বিভাগের শিক্ষার্থী।
জামশেদ উদ্দিন জানান, তিনি বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ” এ তার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।