• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে চাকরি : বেতন ১২৬০০০

নিজস্ব প্রতিদেক / ২০২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
গণস্বাস্থ্য কেন্দ্র সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কক্সবাজার প্রকল্পের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ক্লিনিক ম্যানেজার।
পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : সরকার অনুমোদিত যেকোনো মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাস হতে হবে। বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

রোহিঙ্গা ক্যাম্পে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি, রোহিঙ্গা ও চট্টগ্রামের স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে। আন্তর্জাতিক চিকিৎসা সেবার সম্পর্কে জানাশোনা থাকতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর কাজ করতে হবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বিডি জবসে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন ১২৬০০০ টাকা। এছাড়াও মোবাইল বিল, ইন্সুরেন্সসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ২১ ফেব্রুয়ারি, ২০২২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন