জাহাঙ্গীর আলম।
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার আলোচিত কলেজ ছাত্র তানভীর হত্যা মামলার অন্যতম পলাতক আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রুমালিয়ারছড়াস্থ বাঁচামিয়ার ঘোনা এলাকায় শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জাহাঙ্গীর একই এলাকার আকতার কামালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।
তিনি জানান, পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে। সে মেধাবী ছাত্র তানভীর হত্যা মামলার অন্যতম পলাতক আসামী। এই আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।