• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

কক্সবাজারে অস্ত্র ও ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ৮৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই ভাইকে অস্ত্র, ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার অফিস৷

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, সদরের ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লারপাড়া (ইসলামাবাদ) এলাকার ছৈয়দ কাশেমের ছেলে মঈনুল ইসলাম কাজল (১৯) ও সাইফুল ইসলাম (৩৩)৷

বৃহস্পতিবার (৩ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে পশ্চিম লারপাড়া (ইসলামাবাদ) এলাকায় তাদের বাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্র, ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়৷

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন৷

তিনি জানান, কক্সবাজারে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে পশ্চিম লারপাড়া (ইসলামাবাদ) এলাকায় অভিযান পরিচালনা করে একই পরিবারের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১টি পিস্তল, ১টি গুলি, ৩ গ্রাম আইস, ২ হাজার ২০০ পিস ইয়াবা, একটি এন্ড্রয়েড মোবাইলফোনসহ তাদের কে গ্রেপ্তার করা হয়৷

কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ইয়াবা মামলাসহ একাধিক মামলা রয়েছে৷ তারা আমাদের কাছে স্বীকার করে যে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন অপরাধ কাজ করে যাচ্ছে৷

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন