• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিদেক / ১৩৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
উখিয়ায় মাটি চাপা পড়ে নিহত শ্রমিক।

উখিয়া প্রতিনিধি:
উখিয়ায় পাহাড় কাটার সময় উপর থেকে মাটি চাপা পড়ে ছৈয়দ হোসেন (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। সে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের লাল মিয়ার ছেলে। এসময় গুরুতর আহত হয়েছে আরো ১ জন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সকাল ৯টায় রাজাপালং ইউনিয়নের পূর্বডিগলিয়া পালং এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ৪/৫জন শ্রমিক পশ্চিম ডিগলিয়াপালংয়ের ইমাম হোসেনের ডাম্পারে গাড়িতে মাটি ভর্তি করা জন্য পূর্বডিগলিয়াপালং এলাকার মৃত আলী মিয়ার ছেলে সিরাজ মিয়ার পাহাড়ের মাটি কাটতে গেলে উপর থেকে মাটি এসে ২জন শ্রমিক নিচে চাপা পড়ে। তাদেরকে অন্যান্য শ্রমিকেরা দ্রুত উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন। তখন গুরুতর আহত অবস্থায় ফিরোজ আহাম্মদ (৫০) নামের আরেক শ্রমিককে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সে রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের নুর আহাম্মদের ছেলে।

এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, পাহাড়ের মাটি চাপা পড়ে একজন শ্রমিকের মৃত্যুর খরব পেয়েছি। পরিবার সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন