• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

কক্সবাজারে ওয়ার্ড ছাত্রদলের কমিটিতে পদত্যাগের হিড়িক

নিজস্ব প্রতিদেক / ৫৬১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

বিশেষ প্রতিবেদক:
একের পর এক কক্সবাজার শহর ছাত্রদল দলের কমিটি অনুমোদন দিয়ে আলোচনায় আসছে বিএনপি। এমন কি বেশ কয়েকটি কমিটিকে ঘিরে চলছে নানান আলোচনা-সমালোচনার ঝড়। এবার শহর ছাত্রদলের কমিটির সিদ্ধান্তকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও কমিটিতে মনগড়া উল্লেখ করে দল থেকে সরে দাঁড়ালেন সদ্য গঠিত শহর ছাত্রদলের ৯নং ওয়ার্ডের ৭ জন নেতাকর্মী।

তারা হলেন, ৯নং ওয়ার্ড পশ্চিম শাখার ৩নং সহ-সভাপতি নেজাম উদ্দিন, ৪নং সহ-সভাপতি আবদুল বাসের, সাধারণ সম্পাদক ওয়াহিদ পারভেজ ও ৫নং সহ-সাধারণ সম্পাদক মো. মাহিন। একই সাথে পূর্ব শাখায়, ৪নং সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান ও প্রচার সম্পাদক জিয়া উদ্দিন। তাঁরা দলের দুঃসময়ে রয়েছেন ও শহর ছাত্রদলের সভাপতি-সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাঁরা।

গত (২০ জানুয়ারি) কক্সবাজার শহর ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু ও সদস্য সচিব ইনজামামুল হকের স্বাক্ষরিত ৯নং ওয়ার্ডের পশ্চিম-পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে কমিটি ঘোষণার পরই তাঁরা এই পদ থেকে পদত্যাগ করেন ।

জেলা যুব দলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. রাজিব চৌধুরী বলেন, কমিটি ঘোষনার পর যারা পদত্যাগ করেছেন তাদের অনেকে পদত্যাগ বাতিল করেছে। এছাড়া অনেকে ওই কমিটিতে থাকার কথাও না। কিভাবে যে তাদের নাম এলো তা জানা নেই।
বহুবছর ধরে জেলা বিএনপির মাঝে রয়েছে দুইভাগে বিভক্ত। একদিকে সাবেক এমপি কাজল গ্রুপ অন্যদিকে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন গ্রুপ। ওখান থেকেই সংঘর্ষ শুরু বলে মনে করছেন নেতাকর্মীরা। যা প্রতিটি সমাবেশ ও মিছিল মিটিংয়ে বেশ দৃশ্যমান। যার ফলে যেকোন কমিটি অনুমোদন হলেই সেখানে থাকে এই দুই গ্রুপের বিভক্তের কারণ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবদল নেতা বলেন, ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে আলোচনা না করে (২০ জানুয়ারি) ২৩ সদস্যবিশিষ্ট ছাত্রদলের ওয়ার্ড কমিটি ঘোষণা করেন। যার ফলে সদ্য-কমিটির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা সাংগঠনিক সম্পাদক তা অজানা কমিটি উল্লেখ্য করেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ জানান।

তিনি বলেন, আলোচনা না করে এক প্রকার পারিবারিক কমিটির অনুমোদন দিয়েছে শহর ছাত্র দলের নেতারা। এই কমিটি ভেঙে আলোচনার মাধ্যমে পুনরায় ঘোষণা করা হোক। নবনির্বাচিত সভাপতি-সম্পাদক কে যেখানে নেতাকর্মীরা সংবর্ধনা দিবেন, সেখানে একসাথে ৭জন পদত্যাগ করায় কমিটির কাঠামো ভেঙে গেলো। বিষয়টি সবার জন্য অসম্মানের ও লজ্জাজনক মন্তব্য করছেন তারা।

কক্সবাজার শহর ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু বলেন, দলের দুঃসময়ে যারা অনুমোদিত কমিটি থেকে পদত্যাগ করেছেন তারা ভুল করেছে। এই কমিটি ওয়ার্ড বিএনপির সুপারিশে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন