• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ার এমপি জাফরের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ যুবলীগ নেতার

নিজস্ব প্রতিদেক / ১৭১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোজাফফর হোসেন পল্টু।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে গরু চুরিসহ কয়েকটি অভিযোগ তুলে প্রতিকারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মোজাফফর হোসেন পল্টু। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে পল্টু অভিযোগ করেন, জাফর আলম এমপি নির্বাচিত হওয়ার পর তাঁর ছেলে তুহিনের নেতৃত্বে এমপি লীগ ও স্বাধীন মঞ্চ নামে সন্ত্রাসী সংগঠন করেন। এই সংগঠনগুলো বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ নিধনের জন্য করা হয়েছে। এসব সংগঠনের মাধ্যমে খুন, ইয়াবা ব্যবসা, গরু-মহিষ চুরি, দখল-বেদখল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের ওপর হামলা, মার্কেটে ছিনতাই অব্যাহত রাখেন তাঁরা।

যুবলীগ নেতা পল্টু জানান, ‘চকরিয়া পৌর নির্বাচনে আমি নৌকার পক্ষে কাজ করায় এমপির ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হয়ে ফেল করে। ফলে প্রতিশোধপরায়ণ হয়ে আমার জমি জবর-দখল, হত্যাচেষ্টা ও বলপ্রয়োগের মাধ্যমে আমাকে এলাকাছাড়া করে।’

তিনি বলেন, ‘এলাকাছাড়া হয়ে এখন আমি আমার জবরদখলকৃত জমি বুঝিয়ে দেওয়া এবং স্বাভাবিক জীবনে ফিরতে জাফর আলম এমপি ও তাঁর সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ সূত্র-আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন